জীবননগরে ৪টি সড়কের উন্নয়নকাজের উদ্বোধনকালে এমপি টগর
- আপলোড তারিখঃ
৩০-০৯-২০২২
ইং
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: আন্দুলবাড়ীয়া ও কেডিকে ইউনিয়নের চারট রাস্তা বিসি সড়ক উন্নয়নকাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় পৃথকভাবে এসব রাস্তার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাস্তাগুলোর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার, তাই বারবার দরকার। আওয়ামী লীগের সরকারের আমলে জীবননগর উপজেলায় উন্নয়নের জোয়ার বইছে। এলাকার প্রতিটি রাস্তা,ঘাট, ব্রিজ-কালভার্ট, স্কুল-কলেজ, মাদরাসা, মসজিদ-মন্দিরে ব্যাপক উন্নয়ন হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু মোহা. আব্দুল লতিফ অমল, জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার, কেডিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুল বাশার শিপলু, উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক সোহেল আহাম্মেদ প্রদীপ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু জাফর, আওয়ামী লীগ নেতা বাগদাদ হোসেন, উপজেলা যুবলীগ নেতা পল্লব, কেডিকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস শুকুর সরকার, সিনিয়র সহসভাপতি দাউদ হোসেন, কেডিকে ইউনিয়ন যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান খসরু, সাধারণ সম্পাদক ও কেডিকে ইউপি মেম্বার খাসিয়ার রহমান মিঠু প্রমুখ।
কমেন্ট বক্স