ঝিনাইদহের গোবিন্দপুরে মহিলা সমাবেশে অনুষ্ঠিত
- আপলোড তারিখঃ
৩০-০৯-২০২২
ইং
সমীকরণ প্রতিবেদন: ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের গোবিন্দপুরে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা এবং বিভিন্ন সামাজিক ইস্যুতে জনগণকে সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে ঝিনাইদহ জেলা তথ্য অফিসের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের গোবিন্দপুর পূর্বপাড়া ঈদগাহ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম শাহীনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক মনিরা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ পুলিশ সুপার মোহাম্মদ আশিকুর রহমান বিপিএম, পিপিএম(বার)। এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান, জেলা মহিলাবিষয়ক কার্যালয়ের উপ-পরিচালক নিলুফার রহমান, জেলা শিক্ষা অফিসার শেখ মনিরুল ইসলাম, জেলা কালচারাল অফিসার জসিম উদ্দিন, জেলা তথ্য অফিসার আবুবকর সিদ্দিকী ও ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান।
কমেন্ট বক্স