সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার বাটিকাডাঙ্গায় ভাবিকে ধর্ষণচেষ্টার অভিযোগ

  • আপলোড তারিখঃ ৩০-০৯-২০২২ ইং
চুয়াডাঙ্গার বাটিকাডাঙ্গায় ভাবিকে ধর্ষণচেষ্টার অভিযোগ
প্রতিবেদক, তিতুদহ: চুয়াডাঙ্গা সদর উপজেলার বাটিকাডাঙ্গায় এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে দেবর বাবুল হোসেনের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে বলে জানান স্থানীয়রা। জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের মৃত দরবেশ বিশ্বাসের ছেলে বাবুল হোসেন গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পরে তার বড় ভাই আব্দুল কুদ্দুসের স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এসময় ধস্তাধস্তি করতে গিয়ে ওই নারীর শাড়ী ও ব্লাউজ ছিড়ে গেছে বলে তিনি সাংবাদিকদের জানান। এই ঘটনায় গতকাল রাতেই দর্শনা থানায় অভিযোগ করতে গেছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী নারীর পরিবার। এবিষয়ে অভিযুক্ত বাবুল বলেন, ‘মূলত সে আমার কাছে জমি বিক্রি করেছে কিন্তু রেজিস্ট্রি না করে টাকা ফেরত দেয়। এ নিয়ে তার সাথে আমার বিরোধ চলছে। তবে ধর্ষণের চেষ্টা ঘটনাটি সত্য নয়।’


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড