বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

স্কুলছাত্রীকে উত্যাক্ত, তিন বখাটে আটক

  • আপলোড তারিখঃ ৩০-০৯-২০২২ ইং
স্কুলছাত্রীকে উত্যাক্ত, তিন বখাটে আটক
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কানাইডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির এক শিক্ষার্থীকে উত্ত্যক্তের অভিযোগে তিন বখাটে যুবককে আটক করেছে পুলিশ। এদের মধ্যে দুজনকে মুচলেকা নিয়ে তাদের পিতার জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। অপর একজনের কোনো অভিভাবক না আসায় তাকে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আতিকুর রহমান জুয়েলের কাছে সোর্পদ করা হয়েছে। জান যায়, গতকাল বৃহস্পতিবার কানাইডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে বনভোজনের অনুষ্ঠান ছিল। এসময় বিদ্যালয়টির কোমলমতি শিক্ষার্থীরা বনভোজনে আসে। দুপুর ২টার দিকে স্কুলছাত্রীকে একা পেয়ে নতিপোতা ইউনিয়নের কালিয়াবকরি গ্রামের হায়দার আলীর ছেলে চুল ব্যবসায়ী সাইফুল, একই গ্রামের আ. জলিলের ছেলে সুইট ও কানাইডাঙ্গা গ্রামের তারিক মিলে উত্ত্যাক্ত করে। স্থানীয়রা তাদের ধরে গণধোলাই ও জুতাপেটা করে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে। অভিযোগকারী মামলা-মোকর্দমা না করায় গতকাল রাত ১০টার দিকে মুচলেকা নিয়ে পরিবারের সদস্যদের জিম্মায় মুক্তি দেওয়া হয়।


কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত