বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুরে ৪০টি সোনার বারসহ পাচারকারী আটক

  • আপলোড তারিখঃ ৩০-০৯-২০২২ ইং
মহেশপুরে ৪০টি সোনার বারসহ পাচারকারী আটক
ঝিনাইদহ অফিস: দেশের দক্ষিণ-পশ্চিমের জেলা ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে স্বর্ণের বার পাচার অব্যাহত রয়েছে। জেলার মহেশপুর উপজেলার জুলুজী সীমান্তের যাদবপুর গ্রাম থেকে ৪০টি স্বর্ণের বারসহ শওকত আলী (৫০) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বৃহস্পতিবার বিকেলে ওই উপজেলার মাটিলা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় এই সোনার বারগুলো জব্দ করা হয়। জব্দকৃত সোনার বর্তমান বাজার মূল্য ৩ কোটি ৩১ লাখ ৯২ হাজার ২১৮ টাকা। ঝিনাইদহের মহেশপুর-৫৮ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শাহিন আজাদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে জুলুজী সীমান্তের যাদবপুর গ্রামের রাস্তা থেকে শওকত আলীকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৪০টি স্বর্ণের বার জব্দ করা হয়। যার ওজন ৪ কেজি ৬৬৮ গ্রাম। বিজিবির পক্ষ থেকে মামলা দিয়ে তাকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। এদিকে ঝিনাইদহ ও চুয়াডাঙ্গার সীমান্ত দিয়ে সোনার বার ও রুপা পাচারের একাধিক ঘটনা বিজিবি প্রতিরোধ করেছে। কিন্তু এই সোনার প্রকৃত মালিক বরাবর থেকে যায় পর্দার আড়ালে। র‌্যাব, পুলিশ বা বিজিবি কেবল বহনকারীকেই গ্রেপ্তার করতে সক্ষম হন। অনেক সময় মালিকবিহীন সানা বা রুপা উদ্ধারের ঘটনা ঘটে। তথ্য নিয়ে জানা গেছে, সোনার বার ভারতে পাচার হয়ে গহনা তৈরি হয়ে আবারো বাংলাদেশে পাচার করা হচ্ছে।


কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত