আলমডাঙ্গায় শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন উপলক্ষে
- আপলোড তারিখঃ
২৯-০৯-২০২২
ইং
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় শেখ রাসেল ফুটবল টুর্নামেন্ট-২০২২ শুভ উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রনি আলম নূর। গতকাল বুধবার বেলা তিনটার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
প্রেস ব্রিফিংয়ে ইউএনও রনি আলম নূর বলেন, ‘খেলাধুলায় বাড়ে বল, মাদক নয় খেলতে চল’ এ প্রতিপাদ্যে আলমডাঙ্গা উপজেলা প্রশাসন কর্তৃক শেখ রাসেল ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর আয়োজন করা হয়েছে। আগামী ৩০ শে সেপ্টেম্বর শুক্রবার বেলা তিনটায় আলমডাঙ্গা পৌরসভাধীন ‘এ’ টিম মাঠে (প্রস্তাবিত শেখ রাসেল মিনি স্টেডিয়াম) উক্ত টুর্নামেন্টের শুভ উদ্বোধন করবেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করবে। নকআউট পদ্ধতিতে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে প্রাইজমানি হিসেবে ৫০ হাজার টাকাসহ দৃষ্টিনন্দন ট্রফি এবং রানার্সআপ দলকে প্রাইজমানি হিসেবে ৩০ হাজার টাকাসহ দৃষ্টিনন্দন ট্রফি প্রদান করা হবে। প্রত্যেক ম্যাচের সেরা খেলোয়াড় এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড়কে পুরস্কৃত করা হবে।
খেলার সময়সূচি:
প্রথম রাউন্ড-৩০ শে সেপ্টেম্বর কালীগঞ্জ সুগার মিলস ফুটবল একাডেমি বনাম ভেড়ামারা স্পোর্টস একাডেমি। ২ অক্টোবর পোড়াদহ ওয়ান্ডার্স বনাম কোটচাঁদপুর সাহসসেবা সংস্থা। ৭ অক্টোবর কুষ্টিয়া ফুটবল একাডেমি বনাম মিরপুর নওজোয়ান সমিতি। ৮ অক্টোবর খুলনা মোহামেডান বনাম ঈশ্বরদী ব্রাদার্স ইউনিয়ন। প্রতিটি খেলা বেলা তিনটায় অনুষ্ঠিত হবে। ১০ ও ১১ অক্টোবর সেমিফাইনাল অনুষ্ঠিত হয়ে ১৪ অক্টোবর এ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক খন্দকার জিহাদি টুটুল, কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজা, সোহাগ আলীসহ সাংবাদিকবৃন্দ।
কমেন্ট বক্স