বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কালীগঞ্জে গাঁজাসহ দুই ছাত্রলীগ কর্মী আটক, থানায় মামলা

  • আপলোড তারিখঃ ২৯-০৯-২০২২ ইং
কালীগঞ্জে গাঁজাসহ দুই ছাত্রলীগ কর্মী আটক, থানায় মামলা
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দামোদারপুর গ্রামে অভিযান চালিয়ে গাঁজাসহ ছাত্রলীগের ইউনিয়ন পর্যায়ের দুই কর্মীকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার মধ্যরাতে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতরা হচ্ছেন- কালীগঞ্জ উপজেলার দামোদারপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে শিহাবুর রহমান ও নুরুল আমিনের ছেলে শাকিল আহমেদ। আটককৃত দুজনই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত বলে পুলিশ জানায়। এর মধ্যে শিহাবুর রহমান কোলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিলেন। কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির খবরের সত্যতা স্বীকার করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাতে উপজেলার দামোদারপুর গ্রামে অভিযান চালিয়ে শিহাবুর ও শাকিলকে আটক করা হয়। আটকের পর তাদের কাছ থেকে ১৩০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে গতকাল বুধবার কালীগঞ্জ থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত