জীবননগরে আইএফআইসি ব্যাংকের উপশাখার উদ্বোধন
- আপলোড তারিখঃ
২৯-০৯-২০২২
ইং
জীবননগর অফিস: জীবননগর উপজেলায় আইএফআইসি ব্যাংকের উপশাখার উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে জীবননগর উপজেলার চ্যাংখালী সড়কের চাকাপট্টিতে এই ব্যাংকের উপশাখার উদ্বোধন করা হয়। আইএফআইসি ব্যাংক দর্শনা শাখার ম্যানেজার মো. সৌরভ হোসেনের সভাপতিত্বে টিপটপ মার্কেটে আইএফআইসি ব্যাংকের উপশাখা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, জীবননগর থানার পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন জীবননগর উপজেলা আইএফআইসি ব্যাংকের ইনচার্জ লিখন।
কমেন্ট বক্স