বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গড়াইটুপিতে হনুমানের উৎপাতে অতিষ্ঠ জনগণ

  • আপলোড তারিখঃ ২৮-০৯-২০২২ ইং
গড়াইটুপিতে হনুমানের উৎপাতে অতিষ্ঠ জনগণ
প্রতিবেদক, তিতুদহ: চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপিতে হনুমানের উৎপাতে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী। চার হনুমান বিভিন্ন বাজারের দোকানে হামলা, টিনের ওপর লাফালাফি, দোকানের রুটিসহ ফলের দোকানের ফল নিয়ে দৌঁড় দিচ্ছে প্রতিনিয়ত। হনুমানের আগমনে কিছু মানুষ সাধ করে সইচ্ছায় বিভিন্ন শুকনো খাবারসহ ফল খেতে দিলেও অতিউৎপাতে ইতঃমধ্যে বেশিরভাগ মানুষ যেন তাদের ওপর ক্ষিপ্ত হয়েছে। বাঁশ, ইটের টুকরো দিয়ে তাড়িয়ে দিচ্ছে কিছু মানুষ। অনেক সময় কুকুরে দল ঘিরে ধরছে হনুমানগুলোকে। যেকোনো সময় ঘটতে পারে অপ্রীতিকর ঘটনা। এ বিষয়ে চুয়াডাঙ্গা বন কর্মকর্তা জাকির হোসেন বলেন, চুয়াডাঙ্গার জীবননগরে সরকারি পৃষ্ঠপোষকতায় বন্যপ্রাণীর একটি দল নিয়ন্ত্রণ করা হচ্ছে। সেখানে সরকারি খরচে প্রাণীদের খাবার দেওয়া হয়। হয়ত ওখান থেকে হনুমানগুলো বিচ্ছিন্ন হয়ে লোকালয়ে চলে এসেছে। তিনি আরও বলেন, বন্যপ্রাণী দেশের সম্পদ তাদেরকে মারা আইনগত দণ্ডনীয়। স্থানীয় পাখি ও বন্যপ্রানী প্রেমী শাহিন সরকার বলেন, এর আগে অনেকবার এগুলোর ক্ষতি না করে রক্ষা করার বিষয়ে নানা ধরনের প্রচার চালানো হয়েছে এলাকায়। তবে কয়েকদিনের মধ্যে হনুমানগুলো তাদের পূর্বের স্থান জীবননগরে ফিরে যাবে।


কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত