বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কার্পাসডাঙ্গা কলেজের ক্রীড়া শিক্ষক সস্ত্রীক সড়ক দুর্ঘনায় আহত

  • আপলোড তারিখঃ ২৮-০৯-২০২২ ইং
কার্পাসডাঙ্গা কলেজের ক্রীড়া শিক্ষক সস্ত্রীক সড়ক দুর্ঘনায় আহত
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: nদামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজের ক্রীড়া শিক্ষক ও নজরুল স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সস্ত্রীক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। পথচারীরা তাদের উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। দুর্ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার দুপুর পৌনে দুইটার দিকে। জানা গেছে, চুয়াডাঙ্গা থেকে নিজ গ্রাম কার্পাসডাঙ্গার আরামডাঙ্গা গ্রামে আসার জন্য মোটরসাইকেলযোগে রওনা দেন শিক্ষক সাইফুল ইসলাম ও তার স্ত্রী দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স নাসিমা খাতুন। তারা দামুড়হুদা সদর ইউনিয়নের কোষাঘাটা বন্ড ব্রিক্সের নিকট পৌঁছালে মোটরসাইকেল স্লিপ করে রাস্তার ওপর পড়ে আহত হন। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আহতদের চিকিৎসা দিয়ে গতকাল সন্ধ্যার দিকে বাড়িতে পাঠিয়ে দেয়।


কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত