বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কার্পাসডাঙ্গায় ৫ শ পিচ বুপ্রেনোরোফাইন ইনজেকশনসহ আটক ১

  • আপলোড তারিখঃ ২৮-০৯-২০২২ ইং
কার্পাসডাঙ্গায় ৫ শ পিচ বুপ্রেনোরোফাইন ইনজেকশনসহ আটক ১
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদা উপজেলার কোমরপুর গ্রামে অভিযান চালিয়ে ৫ শ পিচ বুপ্রেনোরোফাইন ইনজেকশনসহ মতিয়ার রহমান (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি কোমরপুর গ্রামের মৃত সদর আলীর ছেলে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তাকে আটক করা হয়। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদের নির্দেশে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির আইসি এসআই আতিকুর রহমান ও এএসআই মোসলেম উদ্দীন ফোর্স নিয়ে কোমরপুর পশ্চিম পাড়ার নিজ বাড়ি থেকে ইনজেকশনসহ মতিয়ার রহমানকে আটক করেন। আটককৃতকে গতকাল মামলাসহ দামুড়হুদা মডেল থানায় প্রেরণ করা হয়েছে। ইনজেকশনগুলোর মূল্যে প্রায় দেড়লাখ টাকা।


কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত