জীবননগর উপজেলা আইসিটি কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত
- আপলোড তারিখঃ
২৮-০৯-২০২২
ইং
জীবননগর অফিস: জীবননগর উপজেলা আইসিটি কমিটি ও ইনোভেশন টিমের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনের উপজেলা পরিষদের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপত্বি করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল খালেক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, জীবননগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জালাল উদ্দিন প্রমুখ।
কমেন্ট বক্স