বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে দুর্গাপূজা উদ্যাপন উপলক্ষে প্রস্তুতি সভা

  • আপলোড তারিখঃ ২৮-০৯-২০২২ ইং
জীবননগরে দুর্গাপূজা উদ্যাপন উপলক্ষে প্রস্তুতি সভা
জীবননগর অফিস: জীবননগরে শারদীয় দুর্গাপূজা উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে উপজেলার ২৬টি মন্দিরের সভাপতি-সাধারণ সম্পাদকের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল খালেক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার মো. জাকির উদ্দিন মোড়ল প্রমুখ। আলোচনা সভা শেষে জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমানের ব্যক্তিগত তহবিল থেকে উপজেলা ২৬টি মন্দিরের নিরাপত্তার স্বার্থে সিসি ক্যামেরা স্থাপনের জন্য নগদ অর্থ বিতরণ করেন।


কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত