সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চার পা বিশিষ্ট মোরগ দেখতে উৎসুক মানুষের ভিড়

  • আপলোড তারিখঃ ২৮-০৯-২০২২ ইং
চার পা বিশিষ্ট মোরগ দেখতে উৎসুক মানুষের ভিড়
ঝিনাইদহ অফিস: মোরগ-মুরগী সাধারণত দুই পা বিশিষ্ট হয়ে থাকে। এটাই প্রকৃতির স্বাভাবিক নিয়ম। কিন্তু এবার দেখা মিলেছে চার পা-ওয়ালা মোরগ। অবিশ্বাস্য হলেও এমন মোরগের সন্ধান মিলেছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাইলমারি গ্রামে। ওই গ্রামের আইয়ুব আলী নামে এক খামারীর খামারে চার পা বিশিষ্ট মোরগের সন্ধান মিলেছে। এ নিয়ে রীতিমতো এলাকাজুড়ে হৈ চৈ পড়ে গেছে। আশপাশের গ্রামের মানুষ মোরগটি দেখতে ভিড় করছে ওই খামারে। খামারী আইয়ুব আলী জানান, তিনি দীর্ঘদিন ধরে পোল্ট্রি মুরগি পালন করে আসছেন। কিছুদিন আগে খামারে পাকিস্তানি জাতের ডিমপাড়া কিছু মুরগী তোলেন তিনি। হঠাৎ একদিন চার পা বিশিষ্ট মোরগটি দেখতে পেয়ে আলাদা করে রাখেন। আস্তে আস্তে মোরগটি খামারেই বড় হয়। স্থানীয় এক সাংবাদিক খামারে গেলে তিনি বিষয়টি জানান। সামাজিক যোগাযোগ মাধ্যমে চার পা বিশিষ্ট মোরগের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে উৎসুক মানুষ দেখতে ভিড় করতে থাকেন। এখন প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে মানুষ মোরগটি দেখতে ছুটে আসছেন। মোরগ দেখতে আসা মিজানুর রহমান নামে এক দর্শনার্থী জানান, জীবনে চার পা ওয়ালা মোরগ দেখিনি। সবই আল্লাহর কুদরত। বিষয়টি নিয়ে শৈলকুপা উপজেলা প্রাণিসম্পদের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. মামুন খান জানান, এমন ঘটনা সাধারণত দেখা যায় না। একটা মোরগের সাধারণত দুটো পা হয়। তবে চারটি পা এটা জিনগত বা ক্রোমোজমের ত্রুটির কারণে হয়ে থাকতে পারে। পাকিস্তানি এ জাতের মোরগ-মুরগী যেহেতু ডিমের জন্য তৈরি হয়, তাই জিনগত ত্রুটি দেখা দিতেই পারে। কাজেই এটাকে অস্বাভাবিক বলা যাবে না, অবশ্যই ঘটনাটি বিরল।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড