বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ১৫টি ট্রলি উপহার দিলেন সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস

  • আপলোড তারিখঃ ২৭-০৯-২০২২ ইং
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ১৫টি ট্রলি উপহার দিলেন সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রোগীদের সুবিধার্থে ১৫টি ট্রলি উপহার দিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আসাদুল হক বিশ্বাস। গতকাল সোমবার সকালে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এ এস এম ফাতেহ আকরামের হাতে এ ট্রলিগুলো তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস। এসময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শামীম ভূঁইয়া, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গরিব রুহানি মাসুম, মহিলা ভাইস চেয়ারম্যান শাহাজাদী মিলি প্রমুখ। এসময় চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আসাদুল হক বিশ্বাস বলেন, ‘রোগীদের সুবিধার জন্য আমি চেষ্টা করি। হাসপাতালে ট্রলি খুবই দরকারি। এক জায়গা থেকে আরেক জায়গায় অসুস্থ রোগী নিয়ে যাবার জন্যও এটির দরকার হয়। হাসপাতাল কর্তৃপক্ষকে এগুলো দেখভাল করতে হবে। আমরা চাই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে যাতে কোনো রোগীর কোনো প্রকার ভোগান্তি না হয়।’ উল্লেখ্য, চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আসাদুল হক বিশ্বাস প্রায় ১২ বছর ধরে সদর হাসপাতালের প্রয়োজন মোতাবেক রোগীবাহী ট্রলি দিয়ে সহযোগিতা করে আসছেন। এরই ধারাবাহিকতায় এবছরও তিনি ১৫টি ট্রলি ব্যক্তিগতভাবে উপহার দিলেন।


কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত