মেহেরপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত ৩
- আপলোড তারিখঃ
২৭-০৯-২০২২
ইং
সমীকরণ প্রতিবেদক: মেহেরপুর সদর উপজেলার কালীগাংনীর গ্রামের কলনিপাড়া এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। গতকাল সোমবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর গ্রামের আশরাফুল ইসলামের ছেলের তৌহিদুল ইসলাম, জানজারের ছেলে আশকারুল হক ও কালীগাংনী গ্রামের মণ্টুর ছেলে হৃদয়।
স্থানীয়রা জানান, তৌহিদুল ও আশকারুল সিডিআই ৮০ সিসি মোটরসাইকেল নিয়ে গাংনীর দিকে যাচ্ছিল। অপরদিক থেকে হৃদয় পালসার ১৫০ সিসি গাড়ি নিয়ে বিপরীত দিক থেকে আসছিল। এসময় তারা কালীগাংনীর কলনিপাড়ায় পৌঁছালে উভয়ের মধ্যে মুখোমুখি সংঘর্ষে হয়। এসময় মোটরসাইকেলে থাকা তিনজন ছিটকে রাস্তায় পড়ে আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।
কর্তব্যরত চিকিৎসক আহত এমদাদুল হক হৃদয়কে উন্নত চিকিৎসার জন্য মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ও আশকারুলকে মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। মেহেরপুর জেনারেল হাসপাতালে হৃদয়ের অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল হাসপাতালে রেফার্ড করেন। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন মেহেরপুর থানার ওসি রফিকুল ইসলাম।
কমেন্ট বক্স