বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হরিণাকুণ্ডু পৌর মেয়রের নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে মানববন্ধন

  • আপলোড তারিখঃ ২৭-০৯-২০২২ ইং
হরিণাকুণ্ডু পৌর মেয়রের নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে মানববন্ধন
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের হরিণাকুণ্ডু পৌরসভার মেয়র ফারুক হোসেনের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, জন্ম নিবন্ধনে নির্ধারিত ফি’র অতিরিক্ত আদায়, পৌর কাউন্সিলদের সাথে অসদাচরণসহ বিভিন্ন অনিয়মের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সোমবার সকালে হরিণাকুণ্ডু উপজেলা শহরের দোয়েল চত্বরে পৌরবাসী ও পৌর কাউন্সিলরবৃন্দ এই কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে ব্যানার, লিফলেট, ফেস্টুন ও প্লাকার্ড নিয়ে কাউন্সিলরবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এসময় হরিণাকুণ্ডু পৌরসভার সাবেক মেয়র শাহীনুর রমান রিণ্টু, বর্তমান কাউন্সিলর নাসির উদ্দিন, আবু আহসান রনুসহ অন্যান্যরা বক্তব্য দেন। মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান মেয়র ফারুক হোসেন পৌরসভায় অবৈধভাবে নিয়োগ বাণিজ্য করছেন। পৌরবাসী জন্ম নিবন্ধন করতে গেলে নির্ধারিত ফি’র থেকে কয়েকগুণ বেশি টাকা আদায় করছে। এছাড়া পৌরবাসী নাগরিক সেবা নিতে গেলে বিভিন্ন হয়রানি ও তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে। বক্তারা মেয়রের দুর্নীতি, অনিয়ম ও স্বজনপ্রীতি তদন্ত করে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। মানববন্ধনের বিষয়ে মেয়র ফারুক হোসেন বলেন, পৌরসভায় এখনো কোনো নিয়োগ হয়নি। অথচ তারা আমার বিরুদ্ধে অপপ্রচার চলাচ্ছে। তিনি বলেন, শুরু থেকেই এই চক্রটি আমার ঘোর বিরোধী।


কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত