সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হরিণাকুণ্ডুতে ভ্রাম্যমাণ আদালতে দুজনকে জরিমানা

  • আপলোড তারিখঃ ২৭-০৯-২০২২ ইং
হরিণাকুণ্ডুতে ভ্রাম্যমাণ আদালতে দুজনকে জরিমানা
প্রতিবেদক, হরিণাকুণ্ডু: হরিণাকুণ্ডুতে নিষেধাজ্ঞা অমান্য করে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরার অপরাধে দুইজনকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুরে হরিণাকুণ্ডু পৌর এলাকার বৈঠাপাড়া ক্যানেলে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুষ্মিতা সাহা। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী অফিসার সুষ্মিতা সাহার নেতৃত্বে দুইজনকে অবৈধভাবে নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এবং অবৈধ জালগুলো আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করেন তিনি। এসময় ১৯৫০ এর ৫ এর ১ ধারা মোতাবেক আমাত মণ্ডলকে ৫ হাজার টাকা ও পারভিনা খাতুনকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন হরিণাকুণ্ডু উপজেলা মৎস্য অফিসার মো. নান্নু রেজা, ক্ষেত্র সহকারী মামুনুর রশিদসহ পুলিশের একটি দল।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড