বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জয়রামপুরে কৃষকের গোয়ালঘর থেকে দুটি গরু চুরি

  • আপলোড তারিখঃ ২৭-০৯-২০২২ ইং
জয়রামপুরে কৃষকের গোয়ালঘর থেকে দুটি গরু চুরি
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা উপজেলার জয়রামপুর বাড়ুই পাড়া থেকে রাতের আঁধারে কৃষকের গোয়ালঘর থেকে দুটি চুরি হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাতে জয়রামপুর বাড়ুই পাড়ার কৃষক নুরুল ইসলামের ছেলে শাহাজুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। চুরি হওয়া গরু দুটির বর্তমান বাজার মূল্য দেড় লাখ টাকা। ভুক্তভোগী সূত্রে জানা গেছে, দামুড়হুদা উপজেলার নুরুল ইসলামের ছেলে শাহাজুল ইসলাম প্রতিদিনের মতো দুটি গরু খাবার দিয়ে ঘুমাতে যান। পরে ভোরের দিকে গরুর গোয়ালে গিয়ে দেখেন গরু নেই। তাঁর ডাক চিৎকারে এলাকাবাসী ছুটে এসে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে গরু দুটি আর পাওয়া যায়নি। হাউলি ইউনিয়ন এলাকায় চোরের উপদ্রব দিনদিন বেড়েই চলেছে। এলাকায় চোর আতঙ্কে রাত পার করছেন এলাকাবাসী। কৃষক শাহাজুল ইসলাম বলেন, গাভী গরুটি দুই বছর আগে হাউলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাবিনা ইয়াসমিন (মিনির) কাছ থেকে পুষানি নিয়েছি, দুইটি গরু ধবধবে সাদা রঙের দেখতে খুব সুন্দর ছিল। চারিদিকে চোর আতঙ্কে আমি সারারাত ধরে জেগে থাকি। গতকালকে রাত সাড়ে তিনটা পর্যন্ত জেগেছিলাম। গরীব মানুষ খাটাখাটুনি শরীর সকালবেলা কাজে যেতে হবে সে জন্য ঘুমিয়ে পড়েছিলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি লোহার শিকল কেটে দুইটা গরুই চোরে নিয়ে গেছে। এ ঘটনায় এলাকায় অন্যান্য কৃষকদের মাঝে চোর আতঙ্ক বিরাজ করছে।


কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত