সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় এতিম শিশুদের রক্তের গ্রুপ নির্ণয় করল শুভ সংঘ

  • আপলোড তারিখঃ ২৬-০৯-২০২২ ইং
দামুড়হুদায় এতিম শিশুদের রক্তের গ্রুপ নির্ণয় করল শুভ সংঘ
সমীকরণ প্রতিবেদন: দামুড়হুদায় উপজেলা কালের কণ্ঠ শুভসংঘের উদ্যোগে পুড়াপাড় জামিয়া আশরাফিয় সামসুল উলুম শান্তিবাগ এতিমখানা মাদ্রাসা ও লিল্লাহ বোডিংয়ের ৩০ জন এতিম শিশু ও গ্রামের ২০ জন অসহায়সহ মোট ৫০ জন শিশুর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। গত শনিবার সকাল ১০টায় দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহায়তায় মাদ্রাসার অফিসকক্ষে রক্তের গ্রুপ নির্ণয়ের উদ্বোধন করা হয়। রক্তের গ্রুপ নির্ণয়ের উদ্বোধন করেন দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হেনা মোহাম্মদ জামাল শুভ। দিনব্যাপী রক্তের গ্রুপ নির্ণয় করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও টেকনোলজিস্ট মো. তামিম হাসান। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা দামুড়হুদা ওদুদ শাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল উদ্দীন, প্রধান উপদেষ্টা কালের কণ্ঠের দামুড়হুদা প্রতিনিধি মো. হাবিবুর রহমান, সভাপতি ইসমাইল হোসেন, সেক্রেটারি মাকসুদুর রহমান রতন খান, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু বকর মাস্টার, নারীবিষয়ক সম্পাদক সেলিনা খাতুন, অর্থ সম্পাদক নওশাদ আলী, সদস্য শমসের আলী, আল এমরান লিটন, শাখাওয়াত হোসেন বাবু, সাহিত্য বিষয়ক সম্পাদক আব্দুল আলিম, জান মোহাম্মদ প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড