দর্শনায় দুই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- আপলোড তারিখঃ
২৬-০৯-২০২২
ইং
সমীকরণ প্রতিবেদন: দর্শনায় দুই কেজি গাঁজাসহ আশরাফুল হক (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার আশরাফুল হক দামুড়হুদা থানার রুদ্রনগরের বাসিন্দা। গতকাল রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে তথ্য প্রাপ্ত হয় যে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানা এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি গতকাল বিকেলে দর্শনা থানার রামনগর এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় মাদক ব্যবসায়ী আশরাফুল হককে গ্রেপ্তার করে। এসময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেপ্তারকৃত আসামির হেফাজত হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ২ কেজি, ১টি মোবাইল উদ্ধারপূর্বক জব্দ করে। জব্দকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামিকে দর্শনা থানায় হস্তান্তর করে আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু হয়েছে।
কমেন্ট বক্স