বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

  • আপলোড তারিখঃ ২৬-০৯-২০২২ ইং
জীবননগরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
জীবননগর অফিস: জীবননগরে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৭ শ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার বেলা আড়াইটার দিকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- উপজেলার হাসাদাহ গ্রামের নুরুল ইসলামের ছেলে ইসমাইল হোসেন (২৮) ও একই এলাকার পংখীর ছেলে শাহিন (২৪)। পুলিশ সূত্রে জানা যায়, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল খালেকের নির্দেশে জীবননগর থানার এসআই নাহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিত্বে জীবননগর পৌরসভার নারায়ণপুর মোড়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় ৭ শ গ্রাম গাঁজা ও একটি মোটরসাইকেলসহ হাসাদাহ গ্রামের মাদক ব্যবসায়ী ইসমাইল হোসেন ও শাহিনকে আটক করেন। এ বিষয়ে জীবননগর থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত