বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কার্পাসডাঙ্গায় পিকনিকের নৌকায় ইট নিক্ষেপ, আহত ২

  • আপলোড তারিখঃ ২৬-০৯-২০২২ ইং
কার্পাসডাঙ্গায় পিকনিকের নৌকায় ইট নিক্ষেপ, আহত ২
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদার কার্পাসডাঙ্গায় পিকনিকের নৌকায় ইট নিক্ষেপে দুইজন আহত হয়েছেন। আহতরা হলেন- দামুড়হুদার কোমরপুরের আ. ছালামের ছেলে আবু সাঈদ (২০) ও জয়নাল শেখের ছেলে ফরিদ হোসেন (২৭)। গতকার রোববার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, কোমরপুর গ্রাম থেকে প্রায় ৫০ জন যুবক নদীপথে নৌকাযোগে পিকনিকে গিয়েছিলেন মেহেরপুরেরর যাদুখালী নামক স্থানে। পিকনিকের আনুষ্ঠানিকতা শেষ করে ফেরার পথে দামুড়হুদা সদর ইউনিয়নের উত্তর চাঁদপুরে পৌঁছালে অতর্কিতভাবে কে বা কারা ইট ছুড়তে থাকে। এদের ছোড়া ইট এসে আবু সাঈদের কপালে লাগলে তিনি মারাত্মক আহত হন। তাঁর কপালে তিনটি সেলাই পড়েছে। আরেক ইট ফরিদের বুকে লাগে। বিষয়টি নিয়ে এদের ভেতর চাঁপা উত্তেজনা বিরাজ করছে।


কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত