সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়ায় যুব সমাজের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ২৬-০৯-২০২২ ইং
আন্দুলবাড়ীয়ায় যুব সমাজের মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে লিড বাংলাদেশ প্রকল্প বাস্তবায়নে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় লিড বাংলাদেশ প্রকল্পের মিট আপে ভেজালমুক্ত পণ্যের ব্যাপক চাহিদা, সামাজিক ব্যবসার বিস্তার, ন্যায্য মূল্যে বিপণন, নিরাপদ খাদ্য উৎপাদন ও সঠিকভাবে বাজারজাতকরণের লক্ষে আন্দুলবাড়ীয়া ইউনিয়নের যুব সমাজের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল সাড়ে চারটায় আন্দুলবাড়ীয়া কলেজ মাঠে শহীদ মিনার চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আন্দুলবাড়ীয়ার উদ্যোক্তা ও ফ্রেস ফুড এগ্রোর পরিচালক মোল্লা মিতুল হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রকল্প কর্মকর্তা মাসুদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ইয়ুথ টিম লিডার নাঈমুর রহমান খান। এসময় উপস্থিত ছিলেন মোল্লা মিতুল হোসেন, সাংবাদিক এসএম নাসিম উদ্দীন, শেখ রজব আলী, হৃদয় হাসান, কামরুল হাসান, তাছলিম উদ্দীন, আরিফুল ইসলাম, সাফিন আহম্মেদ, মিরাজ হাসান জনি, রাকিব হাসান লিখন, আব্দুস সালাম, তারিক, পটল, অনিক হাসান, আল-আমিন খানসহ আরও অনেকেই। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ইয়ুথ টিম লিডার নাঈমুর রহমান খান।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড