সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরের কন্দর্পপুরে জোর করে বাড়ি নির্মাণের অভিযোগ

  • আপলোড তারিখঃ ২৫-০৯-২০২২ ইং
জীবননগরের কন্দর্পপুরে জোর করে বাড়ি নির্মাণের অভিযোগ
প্রতিবেদক, হাসাদাহ: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কন্দর্পপুরে জোর করে বাড়ী নির্মাণের অভিযোগ উঠেছে নেয়ামত আলী নামের এক ব্যক্তির বিরুদ্ধে। গত সোমবার সকালে নিয়ামত আলী ও তার ছেলে আলাউদ্দীন বাড়ী নির্মাণ করার চেষ্টা চালায়। কন্দর্পপুর গ্রামের মৃত হারুন অর রশিদের বড় ছেলে ওমর আলী অভিযোগ করে বলেন, নিয়ামত আলী ও তার ছেলে আলাউদ্দীন ভাড়াটে লোকজন নিয়ে গত ২২ আগস্ট স্বত্ব দখলে জমি উপর বেদখল করিবার জন্য নানান চেষ্টা চালান। ওই জমির মালিক কন্দর্পপুরে মৃত আয়ুব আলীর ওয়ারেশ সুত্রে মৃত হারুন অর রশিদের ওয়ারেশগণ দীঘদিন বসবাস করছেন দুই বিঘে জমির উপরে। পরে জীবননগর থানা পুলিশকে বিষয়টি জানানো হলে পুলিশ এসে বাড়ী নির্মাণের কাজ বন্ধ করে এবং মামলা চলাকালীন কেউ বাড়ী কিংবা কোনো কাজ করতে পারবে না বলে জানায়।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড