বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় ২৬ বোতল ফেনসিডিলসহ আজিজুল আটক

  • আপলোড তারিখঃ ২৫-০৯-২০২২ ইং
দামুড়হুদায় ২৬ বোতল ফেনসিডিলসহ আজিজুল আটক
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা মডেল থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৬ বোতল ফেনসিডিলসহ আজিজুল হক নামের একজনকে আটক করেছেন। গতকাল শনিবার ভোর ৫টার দিকে মন্টু মিয়ার আম বাগানের সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। আটকৃত আজিজুল হক (৫২) কুতুবপুর গ্রামের মৃত্য তবজেল শেখের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ এর নির্দেশ গোপন সংবাদের ভিত্তিতে নাটুদাহ ক্যাম্পের এসআই কামরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে চন্দবাস এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে দামুড়হুদা উপজেলার কুতুবপুর গ্রামের মৃত তবজেল শেখের ছেলে আজিজুল হককে আটক করে পুলিশ। এসময় তার দেহ তল্লাশী করে ২৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন। এবিষয়ে দামুড়হুদা মডেল থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, ফেনসিডিল সহ একজন আটক করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে, আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত