বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

  • আপলোড তারিখঃ ২৩-০৯-২০২২ ইং
চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের দিগড়ী গ্রামে অধিগ্রহণকৃত অরক্ষিত হেলিপ্যাডটি পূর্ণাঙ্গভাবে তৈরি ও চালুর দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে দিগড়ী গ্রামের সর্বস্তরের জনগণ একত্রিত হয়ে প্রথমে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্যের বাড়িতে যান। তিনি ঢাকায় অবস্থান করায় তাঁর সহোদর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনের নিকট স্মারকলিপি প্রদান করেন। এসময় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন বলেন, ‘আজ থেকে ৩৫ বছর আগে দিগড়ী বিলের ধারে সরকারিভাবে একটি হেলিপ্যাড করা হয়েছিল। অযত্নে-অবহেলায় এবং নজর না দেওয়ার কারণে হেলিপ্যাডটি মৃত প্রায়। এলাকার সাধারণ মানুষে দীর্ঘদিনের একটা লালিত স্বপ্ন যে হেলিপ্যাডটি চালু হোক। জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আমি কথা দিচ্ছি আপনাদের চাওয়া যাতে পূরণ হয়, সেদিকে সঠিকভাবে নজর দেওয়া হবে।’ পরে দিগড়ী গ্রামের সর্বস্তরের জনগণ জেলা প্রশাসনের কার্যালয়ে যান প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানের জন্য। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরিন স্মারকলিপি গ্রহণ করেন এবং জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট পৌঁছে দেওয়ার আশ্বাস দেন। স্মারকলিপিতে বলা হয়, চুয়াডাঙ্গা পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের দিগড়ী গ্রাম। এই গ্রামে ১৯৮৯ সালে সরকারিভাবে একটি হেলিপ্যাড তৈরির জন্য কিছু জমি কিনে উঁচু-নিচু জায়গা কেটে সমতল করা হয়। পরবর্তীতে ১৯৯০ সালের পর থেকে আজ পর্যন্ত সেখানে সরকারিভাবে কোনো অগ্রগতি হয়নি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে হেলিপ্যাডটি নির্মাণ করার দাবি জানিয়েছে এলাকার সাধারণ মানুষ। এসময় উপস্থিত ছিলেন দিগড়ী হেলিপ্যাড বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শরিফ উদ্দিন জোয়ার্দ্দার, যুগ্ম আহ্বায়ক রকিবুল আলম রতনসহ এলাকার সর্বস্তরের জনগণ।


কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত