বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচনে আপিলে প্রার্থিতা ফিরে পেলেন রউফ ও খলিল

  • আপলোড তারিখঃ ২৩-০৯-২০২২ ইং
চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচনে আপিলে প্রার্থিতা ফিরে পেলেন রউফ ও খলিল
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচনে আপিল বোর্ডে সাধারণ সদস্য পদে দুই প্রার্থীর প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে এবং দুই প্রার্থীর আবেদন না মঞ্জুর করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় খুলনা বিভাগীয় কার্যালয়ে জেলা পরিষদ নির্বাচনের আপিল কর্তৃপক্ষ খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. শহিদুল ইসলাম এ আদেশ ঘোষণা করেন। এসময় চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খানের প্রতিনিধি হিসেবে সহকারী রিটানির্ং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা তারেক আহমেমদ এবং প্রার্থীরা উপস্থিত ছিলেন। চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচনে আপিলে প্রার্থিতা ফিরে পেয়েছেন ১ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী (চুয়াডাঙ্গা সদর) বুড়োপাড়ার আব্দুর রউফ এবং ২ নম্বর ওয়ার্ডের (আলমডাঙ্গা উপজেলা) মুন্সিগঞ্জের মো. খলিলুর রহমান। আপিল বোর্ডে প্রার্থিতা ফিরে পাননি ১ নম্বর ওয়ার্ডের (চুয়াডাঙ্গা সদর) সদস্য পদপ্রার্থী মো. মিরাজুল ইসলাম কাবা এবং ২ নম্বর ওয়ার্ডের (আলমডাঙ্গা উপজেলা) এএইচএম মোয়াজ্জেম। এদিকে, জেলা পরিষদ নির্বাচনে ৪ নম্বর ওয়ার্ডের (জীবননগর উপজেলা) সদস্য প্রার্থী মাহবুবুবর রহমান ছটকু’র মনোনয়নপত্র বাতিল হলেও আপিল বোর্ডে তিনি মনোনয়নপত্র ফিরে পেতে আপিল করেননি। চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচনে আগামী ২৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন রয়েছে এবং আগামী ২৬ সেপ্টেম্বর জেলা প্রশাসক কার্যালয়ে সকাল ১০টায় প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচনে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। সহকারী রিটার্নিং অফিসার হিসেবে জেলা নির্বাচন কর্মকর্তা তারেক আহমেমদ দায়িত্ব পালন করছেন। নির্বাচনে চুয়াডাঙ্গা জেলার সকল পৌরসভা, চার উপজেলা পরিষদ ও সকল ইউনিয়ন পরিষদের ৫৬৭ জন নির্বাচিত জনপ্রতিনিধিরা ভোট প্রদান করবেন। আগামী ১৭ অক্টোবর সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ইভিএম-এ ভোট গ্রহণ করা হবে। চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন, ২টি ওয়ার্ডে সংরক্ষিত সদস্য পদে ১০ জন এবং চারটি সদস্য পদে ১৪ জন প্রার্থী নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রিটার্নিং অফিসারের কাছে টিকে যান।


কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত