বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আল ইমরানের আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

  • আপলোড তারিখঃ ২২-০৯-২০২২ ইং
চুয়াডাঙ্গায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আল ইমরানের আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক: সন্ত্রাসীদের হাতে নিহত চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আল ইমরানের আত্মার মাগফিরাত কামনায় চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামী সেচ্ছাসবক লীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার চুয়াডাঙ্গা দৌলতদিয়াড় ফায়ার সার্ভিসের বিপরীত দিকে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘ইমরান ছিল একজন সৎ ও ত্যাগী নেতা। তাঁর এই হত্যাকাণ্ডের আমরা বিচার চাই। বিচার পাবার জন্য বিচারের দাবিতে আমাদের যতদূর যেতে হয়, আমরা যাব। কোনোভাবেই এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের ছাড় দেওয়া হবে না।’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাফিজুর রহমান মাফি। সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেনের পরিচালনায় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য আবুল হোসেন মিলন, আব্দুর রাজ্জাক, আসাদুজ্জামান সবুজ, পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল হালিম ভুলন, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জানিফ, পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সেখ সামি তাপু, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম সম্পাদক ইমরান আহমেদ, আলুকদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইয়ামিন, সম্পাদক মুকুল, পদ্মবিলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক, সম্পাদক সালাউদ্দীন, মাখালডাঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মমিন, সম্পাদক সেলিম, নেহালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক সুলতান, চুয়াডাঙ্গা পৌর ২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক, ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক টোকন, সাবেক জেলা ছাত্রলীগ সদস্য গাজী ইমদাদুল হক সজল, ছাত্রলীগ নেতা সজিব, রাব্বি, প্লাবন, সবুজ প্রমুখ। আলোচনা সভা শেষে সন্ত্রাসীদের হাতে নিহত আলমডাঙ্গা পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আল ইমরানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা হাবিবুর রহমান।


কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত