বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহ পৌরসভার বিপুল পরিমাণ বকেয়া বিল পরিশোধ

  • আপলোড তারিখঃ ২২-০৯-২০২২ ইং
ঝিনাইদহ পৌরসভার বিপুল পরিমাণ বকেয়া বিল পরিশোধ
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ পৌরসভার বিপুল পরিমাণ বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করা হয়েছে। গতকাল বুধবার দুটি চেকের মাধ্যমে ঝিনাইদহ পৌরসভার প্রশাসক ইয়ারুল ইসলাম এই টাকা পরিশোধ করেন। তথ্য নিয়ে জানা গেছে, দীর্ঘদিন ধরে ঝিনাইদহ পৌরসভার রাস্তার বাতি ও পানির পাম্পের বিল বকেয়া ছিল। এ নিয়ে ঝিনাইদহ ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির পক্ষ থেকে মন্ত্রণালয় ও ঝিনাইদহ পৌরসভায় একাধিকবার চিঠি প্রদান করে। গতকাল বুধবার পৌরসভার ৪২টি অ্যাকাউন্টের হিসাব মতে, সর্বমোট ৮৯ লাখ ৫৬ হাজার ২৬৬ টাকা পরিশোধ করা হয়। এর মধ্যে পানির বিল বাবদ বকেয়া ছিল ৮৭ লাখের বেশি। অন্যদিকে রাস্তার বাতির বিল বাবাদ বকেয়া ১ লাখ ৮৯ হাজার টাকা। বিদ্যুৎ বিল পরিশোধ করায় ঝিনাইদহ পৌরসভার প্রশাসক ইয়ারুল ইসলামকে ধন্যবাদ জানিয়েছেন ঝিনাইদহ ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম চৌধুরী। তিনি জানিয়েছেন, আগস্ট পর্যন্ত ঝিনাইদহ পৌরসভার বিল পরিশোধ করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত