বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে ভুয়া দন্ত চিকিৎসকের ১৫ দিনের কারাদণ্ড

  • আপলোড তারিখঃ ২২-০৯-২০২২ ইং
ঝিনাইদহে ভুয়া দন্ত চিকিৎসকের ১৫ দিনের কারাদণ্ড
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে এক ভুয়া দন্ত চিকিৎসককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুরে শহরের এইচ এস এস সড়কে অভিযান চালিয়ে এ দণ্ডাদেশ প্রদান করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম নুরুন্নবী। তিনি জানান, এইচ এস এস সড়কের সোনালী ব্যাংকের পশ্চিম পার্শে দি ওরাল ডেন্টাল এন্ড ডেন্টিন্স কেয়ারে বিপ্লব কুমার দাস নামের এক ভুয়া চিকিৎসক দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে অপচিকিৎসা দিয়ে আসছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় সেখানে অভিযান চালানো হয়। সেসময় অননুমোদিতভাবে অ্যালোপ্যাথিক চিকিৎসা ও অনুমোদনহীন চিকিৎসা দেওয়ার অপরাধে বিপ্লব কুমার দাসকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ফারহানা ইয়াসমিনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত