বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে ৩ শ কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ

  • আপলোড তারিখঃ ২২-০৯-২০২২ ইং
ঝিনাইদহে ৩ শ কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে বিনামূল্যে প্রায় ৩ শ কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি বিভাগের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন এলাকার প্রান্তিক কৃষকের মাঝে এ উপকরণ বিতরণ করেন জেলা প্রশাসক মনিরা বেগম। এসময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আজগর আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন, কৃষি কর্মকর্তা জাহিদুল করিমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, চলতি মৌসুমে কৃষি প্রণোদণার অংশ হিসেবে মাসকলাই আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২৯৫ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।


কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত