সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নান্দবার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা

  • আপলোড তারিখঃ ২১-০৯-২০২২ ইং
নান্দবার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার নান্দবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজান আলীর বিদায় সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা আড়াইটার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে ৩৩ বছর সুনামের সাথে কর্মজীবন শেষে আনুষ্ঠানিকভাবে তিনি বিদায়বরণ করেন। বিদ্যালয় থেকে বিদায়বরণ করার সময়ে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা অশ্রুসিক্ত নয়নে তাঁকে বিদায় দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্রী তপন কুমার সাহা। প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের বিদায়ী শিক্ষক মো. শাহজান আলী। এসময় উপস্থিত ছিলেন গাংনী ইউনিয়ন যুবলীগের নেতা ও হাট ব্যবসায়ী বজলুর রহমান, সহকারী শিক্ষক হুমায়ন কবীর, শামীম রেজা, জিল্লুর রহমানসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড