বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

রাসুল (সা.)-কে কটূক্তিকারী সেই যুবক তিন দিনের রিমান্ডে

  • আপলোড তারিখঃ ২১-০৯-২০২২ ইং
রাসুল (সা.)-কে কটূক্তিকারী সেই যুবক তিন দিনের রিমান্ডে
ঝিনাইদহ অফিস: ফেসবুকে রাসুল পাক (সা.) সম্পর্কে বিরূপ মন্তব্য করে গ্রেপ্তার ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার নারায়নকান্দি গ্রামের হাসান মেহেদীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঝিনাইদহের একটি আদালত। গতকাল মঙ্গলবার সকালে হরিণাকুণ্ডু আমলি আদালতে নিবিড় জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাইফুল। বিজ্ঞ আদালত রিমান্ড আবেদন মঞ্জুর করেন। মেহেদী হাসান নারায়ণকান্দি গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে। হাসান মেহেদী একজন ব্লগার বলে এলাকাবাসী জানায়। এক সময় হাসান মেহেদী শিবির কর্মী ছিল বলে জানিয়েছেন তার সহপাঠীরা। গত ১৭ সেপ্টেম্বর সাইদুর রহমান নামের এক যুবকের ফেসবুক পোস্টে মহানবী (সা.)-কে অবমাননা করে বিরূপ মন্তব্য করলে হরিণাকুণ্ডু এলাকায় প্রতিবাদের ঝড় ওঠে। মুহূর্তেই তার সেই মন্তব্যের স্ক্রিনশট ফেসবুকে ভাইরাল হয়। নবী প্রেমিকরা এ ঘটনার প্রতিবাদে মানববন্ধনের ডাক দিলে পুলিশ ৭২ ঘণ্টার মধ্যে কুলাঙ্গার হাসান মেহেদীকে গ্রেপ্তারের আশ^াস দেন। দুই ঘণ্টার মধ্যে পুলিশ ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করে। এই ঘটনায় হরিণাকুণ্ডু ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা তৈয়বুর রহমান মামলা করেন।


কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত