বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

তিতুদহের আড়িয়াতে তুচ্ছ ঘটনায় বাড়িঘর ভাঙচুর!

  • আপলোড তারিখঃ ২১-০৯-২০২২ ইং
তিতুদহের আড়িয়াতে তুচ্ছ ঘটনায় বাড়িঘর ভাঙচুর!
প্রতিবেদক, তিতুদহ: চুয়াডাঙ্গা সদরের তিতুদহ ইউনিয়নের ৬২ নম্বর আড়িয়াতে বাড়ি থেকে ধারালো গাছি দা ও বাইলধরা এনে প্রতিবেশীর বাড়ির বিভিন্ন জায়গায় কোপসহ টিন ভাঙচুর ও ব্যবসার ৪ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে নুর আলমের ছেলে শুকুর আলী ও তার ছেলে হাকিমের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার বেলা দুইটার দিকে এই ঘটনা ঘটে। এ বিষয়ে ভুক্তভোগী কাতব আলীর ছেলে রিপন ও রাজন বলেন, ‘আমরা পোল্ট্রি ব্যবসা করি। তবে পাড়ার ভেতরে আমার পোল্ট্রি ভালো না এবং আমার পোল্ট্রি ওজনে কম হয় এমন অপপ্রচার করছে হাকিম। বিষয়টি নিয়ে জানতে চাইলে হাকিম বাগবিতণ্ডা করে এবং তার বাবা শুকুর আলী দা ও বাইলধরা নিয়ে আসে এবং বসতবাড়ির দেওয়ালে ও টিনের চালে কোপ মারে। পরে শুরু হয় ধস্তাধস্তি, একপর্যায়ে রাজনের লুঙ্গির ট্যারে থাকা ৪ হাজার টাকা কেড়ে নেয় শুকুর আলী।’ সরেজমিনে দেখা গেছে, রাজন ও রিপনের বাড়ির টিনে অনেক জায়গা আঘাতের চিহ্ন এবং বিভিন্ন জায়গায় ধারালো দায়ের কোপ বসে আছে। এ বিষয়ে অভিযুক্ত হাকিম বলেন, ‘আমি একটি পোল্ট্রি কিনে এনেছিলাম। তবে ওজনে কম হতে পারে বলে আমার স্ত্রী আমাকে বললে আমি রাজনের কাছে শুনতে গেলে সে আমাকে গালাগালি করতে থাকে। এ অবস্থা দেখে আমার বাবা সেখানে গেলে তাকেও মারতে যায়। পরে আমরা চলে আসি তবে বাড়িতে ভাঙচুর ও টাকা ছিনতাইয়ের সম্পর্কে কিছুই জানি না।’ এ বিষয়ে দর্শনা থানায় অভিযোগ করবেন বলে জানান রিপন ও রাজন।


কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত