শুক্রবার, ১৫ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুজিবনগরে সরস্বতী খাল ও ভৈরব নদে পোনা মাছ অবমুক্ত

  • আপলোড তারিখঃ ২০-০৯-২০২২ ইং
মুজিবনগরে সরস্বতী খাল ও ভৈরব নদে পোনা মাছ অবমুক্ত
প্রতিবেদক, মুজিবনগর: ‘নিরাপদ মাছে ভরব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে মুজিবনগর উপজেলার পিকনিক কর্নারে সরস্বতী খাল ও ভৈরব নদে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে সিনিয়র সৎস্য কর্মকর্তার কার্যালয় মুজিবনগরের আয়োজনে পোনা মাছ অবমুক্ত করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়া উদ্দিন বিশ্বাস ও জেলা মৎস্য অফিসার রোকনুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রব, শেখ সফি প্রমুখ। জাতীয় মৎস্য সপ্তাহের কর্মসূচি হিসেবে এ কর্মসূচি পালন করা হয়। উপজেলার সরস্বতী খাল, ভৈরব নদে ও ভবরপাড়া মিশন এতিমখানা পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়।


কমেন্ট বক্স
notebook

​আলমডাঙ্গায় মাঠ থেকে চুরি হওয়া মোটরসাইকেল ঝিনাইদহ থেকে উদ্ধার, গ্রেফতার ২