শুক্রবার, ১৫ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুজিবনগরে প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাত থেকে রক্ষায় তালের বীজ বপন

  • আপলোড তারিখঃ ২০-০৯-২০২২ ইং
মুজিবনগরে প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাত থেকে রক্ষায় তালের বীজ বপন
প্রতিবেদক, মুজিবনগর: প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাত থেকে রক্ষা পেতে বাগোয়ান ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আনন্দবাস মেস চারার মাঠের রাস্তায় তালের বীজ বপন করলেন চেয়ারম্যান আয়ূব হোসেন। গতকাল সোমবার সকাল আটটার দিকে বাগোয়ান ইউনিয়নের আনন্দবাস গ্রামের মেস চারার মাঠের রাস্তায় পাশে নিজ হাতে ওই তালের বীজ বপন করেন বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ূব হোসেন। এসময় উপস্থিত ছিলেন বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মধু বিশ্বাস, আফজাল হোসেন, সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য, কাল কল ডিরেক্টর কুতুব উদ্দিন, ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সানোয়ার হোসেন দানা, ৮ নম্বর ইউপি সদস্য রিপন আলী, ৭ নম্বর ইউপি সদস্য ওমর ফারুক, ৬ নম্বর ইউপি সদস্য বাবুল মল্লিক, ৭, ৮ ও ৯ সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মরিয়ম বেগমসহ আনন্দবাস গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ১ কিলোমিটার রাস্তায় ২ হাজার তালের বীজ বপন করা হয়।


কমেন্ট বক্স
notebook

​আলমডাঙ্গায় মাঠ থেকে চুরি হওয়া মোটরসাইকেল ঝিনাইদহ থেকে উদ্ধার, গ্রেফতার ২