সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কার্পাসডাঙ্গায় ওপেন হাউজ ডে অনুষ্ঠানে ওসি ফেরদৌস ওয়াহিদ

  • আপলোড তারিখঃ ২০-০৯-২০২২ ইং
কার্পাসডাঙ্গায় ওপেন হাউজ ডে অনুষ্ঠানে ওসি ফেরদৌস ওয়াহিদ
মাহবুবুর রহমান মনি, কার্পাসডাঙ্গা: দামুড়হুদা থানার আয়োজনে কার্পাসডাঙ্গায় পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। জনসাধারণের অংশগ্রহণে পুলিশিং কার্যক্রম জোরদার করার লক্ষ্যে গতকাল সোমবার বিকেল চারটার উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। দামুড়হুদার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা মডেল থানার সেকেন্ড অফিসার সনজিত কুমার। এছাড়া উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাফিক উর রহমান, সহসভাপতি আ. কাদের বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান মুকুল, কার্পাসডাঙ্গা ইউপির প্যানেল চেয়ারম্যান মনিরুজ্জামান মণ্টু, বিল্লাল হোসেন, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তি, পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনুষ্ঠানে দামুড়হুদা মডেল থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে। তিনি আরও বলেন, মাদকের সঙ্গে কোনো আপস নেই। মাদক বিক্রেতা ও সেবনকারী যে কোনো অপরাধীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহ্বান জানান তিনি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশের আইসি (এসআই) আতিকুর রহমান জুয়েল।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড