বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

  • আপলোড তারিখঃ ১৯-০৯-২০২২ ইং
মহেশপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের মহেশপুরে গরুর গাড়ির সাথে ধাক্কা লেগে আনোয়ার হোসেন (৩৫) নামের এক করিমন চালক নিহত হয়েছেন। গতকাল রোববার সকালে মহেশপুর উপজেলার পুরন্দরপুর মাঠপাড়ায় এ ঘটনাটি ঘটে। নিহত আনোয়ার হোসেন ওই উপজেলার পুরন্দরপুর গ্রামের খোয়াজ মণ্ডলের ছেলে। স্থানীয়রা জানান, পুরন্দরপুর মাঠপাড়ায় একটি গরুর গাড়ি মাঠে কফি আনতে যাচ্ছিল। সে সময় পথে ওই স্থানে পৌঁছালে পিছন দিক থেকে করিমন চালক গরুর গাড়ির সাথে ধাক্কা মারে। এতে চালক আনোয়ার হোসেন গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে যশোর মেডিকেলে নেওয়ার পথে তিনি মারা যান। মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম মিয়া জানান, ‘আমি ঘটনাটি শুনেছি। তবে পরিবারের পক্ষ থেকে কেউ কোনো অভিযোগ করেনি।’


কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত