ঝিনাইদহে ক্রিকেটার আল আমিনকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
- আপলোড তারিখঃ
১৯-০৯-২০২২
ইং
ঝিনাইদহ অফিস: জাতীয় দলের ক্রিকেটার ও ঝিনাইদহের বাসিন্দা আল আমিন হোসেনকে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল রোববার দুপুরে শৈলকুপা উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধনের আয়োজন করে আল আমিনের স্ত্রী ইশরাত জাহান মিশুর পরিবার ও এলাকাবাসী। এতে ব্যানার, ফেস্টুন ও লিফলেট নিয়ে আল আমিনের স্ত্রী মিশুর পরিবারের লোকজন, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীস বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।
এসময় শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান এম হাকিম আহম্মেদ, ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবী কালু, কাঁচেরকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহউদ্দিন জোয়ার্দ্দার মামুন, সমাজকর্মী খন্দকার ফারুক আহম্মেদ, মিশুর পিতা ছবিবর রহমানসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সে সময় বক্তারা বলেন, আল আমিন দীর্ঘদিন ধরে তার স্ত্রী ইশরাত জাহান মিশু ও দুই সন্তানের ওপর নির্যাতন করে আসছে। তার স্ত্রী ও দুই সন্তানের অধিকার ফিরে দেওয়ার পাশাপাশি নারী ও শিশু নির্যাতন মামলায় আল আমিনের গ্রেপ্তার ও শাস্তির দাবি করেন তারা।
কমেন্ট বক্স