বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা

  • আপলোড তারিখঃ ১৯-০৯-২০২২ ইং
আলমডাঙ্গায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা
আলমডাঙ্গা অফিস: আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আলমডাঙ্গায় পূজা উদ্যাপন কমিটি ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল চারটার দিকে আলমডাঙ্গা থানা চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান লালন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরামডাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি ডাক্তার অমল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক তপন কুমার বিশ্বাস, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিন্দ্রনাথ দত্ত, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাধুখা, পৌরসভার প্যানেল মেয়র খন্দকার মুজিবুল হক, ওসি (তদন্ত) আব্দুল আলিম, ওসি (অপারেশন) একরামুল হোসেন, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু ও কালিদাসপুর ইউপি চেয়ারম্যান আসাদুল হক মিকা। এসআই আমিনুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য দেন কুমারী ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিণ্টু, জেহালা ইউপি চেয়ারম্যান মোখলেসুর রহমান শিরন, বেলগাছী ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান চঞ্চল, ভাংবাড়িয়া ইউপি চেয়ারম্যান সোহানুর রহমান, ডাউকি ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মুন্সী এমদাদুল হক, খাসকররা ইউপি চেয়ারম্যান তাফসির আহমেদ লাল, ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান সারোয়ার, পৌর পূজা উদ্যাপন কমিটির সভাপতি পরিমল কুমার কালু ঘোষ, জেহালা পূজা উদ্যাপন কমিটির প্রতিনিধি ধর্মীয় নেতা বাবুলাল, ক্যানেল পাড়ার দূর্গা মন্দিরের সাধারণ সম্পাদক লিপন কুমার বিশ্বাস, হারদী পূজামণ্ডপের সভাপতি ষষ্ঠী রাণী কর্মকার, সাধারণ সম্পাদক পদ্মারানী সাহা প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

আশানুরুপ পদ না পাওয়ায় ঝিনাইদহ জেলা ছাত্রদল নেতার পদত্যাগ