সমীকরণ প্রতিবেদন: রাজধানীর পল্লবীসহ সারাদেশে শান্তিপূর্ণ কর্মসূচিতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গা, ঝিনাইদহসহ দেশব্যাপী প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল রোববার পৃথক আয়োজনে এ প্রতিবাদ সমাবেশ করে দলটির নেতা-কর্মীরা।
চুয়াডাঙ্গা:
রাজধানীর পল্লবীতে বিএনপির সমাবেশে নৃশংস হামলায় বিএনপির নেতা-কর্মী আহত হওয়ার প্রতিবাদে চুয়াডাঙ্গায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির আয়োজনে গতকাল রোববার বিকেল চারটায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এম আর মুকুলের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান লিপ্টন। বিষেশ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলাম মনি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু বক্কর সিদ্দিক আবু, নুর নবী সামদানি।
চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের উপস্থাপনায় সমাবেশে আরও বক্তব্য দেন চুয়াডাঙ্গা পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান মুক্ত, সাংগঠনিক সম্পাদক সুজন মালিক, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আবুবকর সিদ্দিক বকুল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝণ্টু, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক মো. সেলিমুল হাবিব সেলিম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. হাবিবুর রহমান সাদিদ, জেলা যুবদলের দপ্তর সম্পাদক মামুনুর রশীদ টনিক, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মিশর, সদস্যসচিব ও পৌর কাউন্সিলর ইমরান মহলদার রিণ্টু, পৌর যুবদলের আহ্বায়ক বিপুল হাসান হ্যাজি ও সদস্যসচিব মোআজিজুল হক।
এছাড়া সমাবেশে উপস্থিত ছিলেন পদ্ববিলা ইউনিয়ন বিএনপির সভাপতি হিমু জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক মাসুদ রায়হান কাজল, আলুকদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমির হোসেন ঢাকালে, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান আখতার, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রবিউল ইসলাম, শংকরচন্দর ইউনিয়ন বিএনপির সাধারণ আশরাফ উদ্দিন রুবেল, সিনিয়র সহসভাপতি সাইফুল ইসলাম, মোমিনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হাবিবুর রহমান শেখন, নবগঠিত মাখালডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আতিয়ার রহমান লিটন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল হাসানসহ চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্ববিলা, আলুকদিয়া, মোমিনপুর, কুতুবপুর, শংকরচন্দর, নবগঠিত মাখালডাঙ্গা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। এর আগে সমাবেশের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন পৌর ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান লাল।
সমাবেশে বক্তারা বলেন, ‘আওয়ামী লীগ পুলিশ দিয়ে হামলা-মামলা ও হত্যা করে গণতন্ত্র রক্ষার এই আন্দোলন বন্ধ করতে পারবে না। ঢাকার পল্লবীসহ সারা দেশে আওয়ামী সন্ত্রাসীরা বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলা করছে। এবং আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত উপস্থিত পুলিশও বিএনপি নেতা-কর্মীদের ওপর নির্বিচারে গুলি চালাচ্ছে। তাই সকল হামলাকারী ও হত্যাকারীকে বিচারের আওতায় আনতে হবে।’
আলমডাঙ্গা:

রাজধানীর পল্লবীতে বিএনপির সমাবেশে নৃশংস হামলায় বিএনপির নেতা-কর্মী আহত হওয়ার প্রতিবাদে আলমডাঙ্গায় প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল রোববার বিকেল চারটায় আলমডাঙ্গা ফায়ার ব্রিগেডের পাশে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে উপজেলা বিএনপি। চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিণ্টুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও আলমডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জব্বার বাবলু।
বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আমিনুল হক রোকন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু এবং উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আখতার হোসেন জোয়ার্দ্দার।
আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেনের উপস্থাপনায় সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মকবুল হোসেন, সহসাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা বিশ্বাস, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মাহাবুল হক ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী আজগর সাচ্চু। আরও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলার ১৫টি ইউনিয়ন বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকসহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।
ঝিনাইদহ:
জ্বালানি তেল, পরিবহন খাতে ভাড়া বৃদ্ধি, দেশের বিভিন্ন স্থানে বিএনপি নেতা-কর্মীদের হত্যা, নির্যাতন ও উল্টো মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল রোববার বেলা ১১টার দিকে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে থেকে বিএনপির বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে এইচএসএস সড়কের জেলা বিএনপির কার্যালয়ে সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) জয়ন্ত কুমার কুণ্ডু, কেন্দ্রীয় নেতা আনোয়ারুল ইসলাম বাদশা, ঝিনাইদহ সদর থানা বিএনপির সভাপতি অ্যাড. কামার আজাদ পান্নু, আব্দুল মজিদ বিশ^াস, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পাপ্পু, আলমগীর হোসেন আলম, জিয়াউল ইসলাম ফিরোজ, শাহজাহান আলী, আশরাফুল ইসলাম পিণ্টু ও এনামুল হক মুকুল।
বিএনপি নেতারা তাঁদের বক্তব্যে বলেন, দেশের মানুষ জেগে উঠেছে। হাসিনার পালানোর পথ একে একে বন্ধ হয়ে যাচ্ছে। বক্তারা দেশের এই অস্থিতিশীল পরিস্থিতির জন্য সরকারকে দায়ী করে বলেন, বিএনপির শান্তিপূর্ণ আন্দোলন রুখে দিতে আওয়ামী লীগ পুলিশ ভাইদের নগ্নভাবে ব্যবহার করছে।