চুয়াডাঙ্গায় স্কুলছাত্রের আত্মহত্যা
- আপলোড তারিখঃ
১৭-০৯-২০২২
ইং
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার গাইদঘাটে গলায় ফাঁস দিয়ে আদম হোসেন (১৬) নামের এক স্কুল ছাত্রের আত্মহত্যার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচঁন্দ্র ইউনিয়নের গাইদঘাট গ্রামের রেলপাড়ায় নানার বাড়িতে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় ব্যক্তিদের সহায়তায় পরিবারের সদস্যরা ঘরের দরজা ভেঙে তাকে নিচে নামায়। নিহত স্কুলছাত্র গাইদঘাট গ্রামের সর্দারপাড়ার মুক্তার হোসেনের ছেলে ও চুয়াডাঙ্গা টেকনিক্যাল স্কুল ও কলেজের ১০ শ্রেণির ছাত্র। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহব্বুর রহমান বলেন, ‘দুপুরে জানতে পারি সদর থানাধীন গাইদঘাটে এক কিশোরের আত্মহত্যার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ও তাদের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়ায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়।’
কমেন্ট বক্স