বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচন : দলীয় প্রার্থী মঞ্জুর সঙ্গে নঈম জোয়ার্দ্দারের সাক্ষাত

  • আপলোড তারিখঃ ১৭-০৯-২০২২ ইং
চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচন : দলীয় প্রার্থী মঞ্জুর সঙ্গে নঈম জোয়ার্দ্দারের সাক্ষাত
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহফুজুর রহমান মঞ্জুর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার। গতকাল শনিবার বিকেল সাড়ে পাঁচটায় নঈম হাসান জোয়ার্দ্দার জেলা আওয়ামী যুবলীগের সদস্য ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের নিয়ে মাহফুজুর রহমান মঞ্জুর নিজ বাড়িতে উপস্থিত হন ও তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরবর্তীতে নঈম হাসান জোয়ার্দ্দার ও মাহফুজুর রহমান মঞ্জু নেতা কর্মীদের নিয়ে জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে বিজয়ী করার লক্ষে আলোচনা করেন। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী যুবলীগের সদস্য সাজেদুল ইসলাম লাভলু, আজাদ আলী, হাফিজুর রহমান হাপু, আবু বক্কর সিদ্দিক আরিফ, আলমগীর আজম খোকা, যুবলীগ নেতা মাসুদুর রহমান মাসুম, জেলা ছাত্রলীগের সাবেক নেতা রামীম হোসেন সৈকত, পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সামিউল শেখ সুইট, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য খালিদ মোল্লা, জেহালা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ও জেহালা ইউনিয়র পরিষদ চেয়ারম্যান মোকলেছুর রহমান শিলন, পদ্মবিলা ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি বিপ্লব হোসেন, দর্শনা পৌর যুবলীগের সভাপতি আশরাফ আলম বাবু, দর্শনা পৌর কাউন্সিলর সাব্বির হোসেন মিকা ও বিল্লাল হোসেন, জেহালা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আলমগীর হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন লিপ্টন, সাকিব, আলতাফ, চুয়াডাঙ্গা শেখ রাসেল স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও জেলা ছাত্রলীগ নেতা শাওন রেজা কবিরসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।


কমেন্ট বক্স
notebook

মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে যুবক আহত