বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে চারটি বোমা সদৃশ বস্তু উদ্ধার

  • আপলোড তারিখঃ ১৬-০৯-২০২২ ইং
মেহেরপুরে চারটি বোমা সদৃশ বস্তু উদ্ধার
সমীকরণ প্রতিবেদন: মেহেরপুরে চারটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালের দিকে মেহেরপুর সদর থানা পুলিশের একটি টিম উপজেলার রাধাকান্তপুর গ্রাম থেকে বোমা সদৃশ বস্তুগুলি উদ্ধার করে। মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, উপজেলার বুড়িপোতা ইউনিয়নের রাধাকান্তপুর গ্রামের পিটুলিতলা নামক স্থানে মো. টুটুলের সারের দোকানের সামনে থেকে বোমা সদৃশ বস্তুগুলো দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে সংবাদ দেয়। সংবাদ পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে একটি শপিংব্যাগের ভেতর লাল স্কসটেপ দিয়ে মোড়ানো চারটি বোমা সদৃশ বস্তু দেখতে পেয়ে তা উদ্ধারপূর্বক পানিতে চুবিয়ে রাখা হয়। কাউকে ভয় দেখানোর জন্য এগুলো রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।


কমেন্ট বক্স
notebook

আইজিপির স্বীকৃতি পেলেন আলমডাঙ্গার টগর