বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে ৫০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ১৬-০৯-২০২২ ইং
জীবননগরে ৫০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সমীকরণ প্রতিবেদন: জীবননগরে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিলসহ আব্দুস সাত্তার (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটার দিকে জীববনগর ফায়ার সার্ভিস স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া আব্দুস সাত্তার জীবননগর বাজার পাড়ার মৃত আশকার আলীর ছেলে। জান যায়, র‌্যাব-৬ সিপিসি-২ ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে তথ্য প্রাপ্ত হয় যে, চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার কালীগঞ্জ রোডের ফায়ার সার্ভিস এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি গতকাল বিকেল চারটার দিকে জীবননগর থানার কালীগঞ্জ রোডস্থ ফায়ার সার্ভিস এলাকার জাহিদ মোটরসাইকেল এন্ড সার্ভিসিং সেন্টারের সামনে পাকা রাস্তার ওপর একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক ব্যবসায়ী আব্দুস সাত্তারকে গ্রেপ্তার করা হয়। এসময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেপ্তারকৃত আসামির হেফাজত হতে অবৈধ মাদকদ্রব্য ৫০ বোতল ফেনসিডিল, ১টি মোবাইল এবং ২টি সিম কার্ড উদ্ধার করা হয়। জব্দকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামিকে জীবননগর থানায় হস্তান্তর করে আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

আইজিপির স্বীকৃতি পেলেন আলমডাঙ্গার টগর