বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

স্ত্রীর পরকীয়ার খবরে সিঙ্গাপুরে আত্মঘাতি মহেশপুরের যুবক

  • আপলোড তারিখঃ ১৫-০৯-২০২২ ইং
স্ত্রীর পরকীয়ার খবরে সিঙ্গাপুরে আত্মঘাতি মহেশপুরের যুবক
ঝিনাইদহ অফিস: প্রেম করে বিয়ের পর ভালোই চলছিল মহেশপুর উপজেলার পাঁচপোতা গ্রামের আশিকুর রহমান আশিক ও শিলার সংসার। তাদের উভয়ের বাড়ি পাঁচপোতা গ্রামে। বিয়ের কিছুদিন পর সিঙ্গাপুর চলে যান আশিক। স্ত্রী বাপের বাড়ি ও শ^শুরবাড়ি যাতায়াত করতে থাকেন। একপর্যায়ে পরকীয়ায় জড়িয়ে পড়েন শিলা। শুরু হয় দাম্পত্য কলহ ও বিবাদ। অজ্ঞাত কারণে স্বামীর বাড়িতে আসা বন্ধ করে দেয় স্ত্রী শিলা। শিলার মা শর্তজুড়ে দেয় আশিক পৃথক না হলে স্বামীর বাড়ি আসবে না। গ্রামবাসীর ভাষ্যমতে, সংসার ভাঙার এই টালমাটাল পরিস্থিতির মধ্যে সিঙ্গাপুর প্রবাসী আশিকের মোবাইলে স্ত্রীর পরকীয়ার কিছু একান্ত ছবি কে বা কারা পাঠিয়ে দেয়। এতে বিমর্ষ ও হতাশ হয়ে স্বামী আশিক আত্মঘাতি হন। সিঙ্গাপুরে নিজ রুমে গত ৭ সেপ্টেম্বর (বুধবার) গলায় দঁড়ি দিয়ে আত্মহত্যা করেন আশিক। সাতদিন পর গত মঙ্গলবার মধ্যরাতে আশিকের মৃতদেহ সিঙ্গাপুর থেকে মহেশপুরের পাঁচপোতা গ্রামে পৌঁছায়। এসময় স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। গতকাল বুধবার সকালে আশিককে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।


কমেন্ট বক্স
notebook

আইজিপির স্বীকৃতি পেলেন আলমডাঙ্গার টগর