বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কুষ্টিয়ায় হত্যা মামলায় বাবা-ছেলের যাবজ্জীবন

  • আপলোড তারিখঃ ১৩-০৯-২০২২ ইং
কুষ্টিয়ায় হত্যা মামলায় বাবা-ছেলের যাবজ্জীবন
সমীকরণ প্রতিবেদন: কুষ্টিয়ার দৌলতপুরে হত্যা মামলায় বাবা-ছেলের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ২৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। গতকাল সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- লিয়াকত আলী (৫৫) ও তার ছেলে আশারত আলী (২৫)। একই মামলায় এনামুল ও মিণ্টু নামের দুই আসামিকে ১০ বছর করে কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন। লিটন, রুবেল ও লালচাঁদ নামের তিন আসামিকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট অনুপ কমার নন্দী জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২০১৪ সালের ১১ জুন দৌলতপুর উপজেলার সংগ্রামপুর গ্রামের মুক্তার হোসেনের ছেলে সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করে আসামি। এ ঘটনায় সাইফুলের বড় ভাই শহিদুল ইসলাম বাদী হয়ে ১৫ জনকে আসামি করে মামলা করেন। দীর্ঘ তদন্ত শেষে ২০১৪ সালের ১৮ নভেম্বর আদালতে মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা আকিদুল ইসলাম। দীর্ঘ শুনানি শেষে সোমবার আদালত এ মামলার রায় ঘোষণা করেন।


কমেন্ট বক্স
notebook

মুজিবনগর আইডিয়াল মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত