বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ৪৯তম জাতীয় আন্তঃস্কুল মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

  • আপলোড তারিখঃ ১৩-০৯-২০২২ ইং
চুয়াডাঙ্গায় ৪৯তম জাতীয় আন্তঃস্কুল মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ৪৯তম জাতীয় আন্তঃস্কুল মাদ্রাসা ও কারিগরি গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার জেলা পর্যায়ের খেলাধুলার উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বালিকাদের কাবাডি খেলার মাধ্যমে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান। এসময় উপস্থিত ছিলেন ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা, সহকারী শিক্ষক ফিরোজ উদ্দীন, শামসুন্নাহার শিলা, মহসিন কামাল, বকুল হোসেন, রেজাউল ইসলাম, পলাশ উদ্দিন ও আব্দুল হাই। একই ভেন্যুতে বালক-বালিকদের কাবাডি প্রতিযোগিতা ও দাবা প্রতিযোগিতা সম্পন্ন হয়। বালিকা কাবডিতে সরোজগঞ্জ সাদেমান নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রথমবারের মতো বালিকা কাবাডিতে চ্যাম্পিয়ন হওয়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক সকল খেলোয়াড় কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন। এছাড়া কাবাডি বালকে খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। দাবায় বালক সিনিয়র গ্রুপে ভিক্টোরিয়া জুবলী উচ্চবিদ্যালয়, জুনিয়র গ্রুপে জীবননগর থানা পাইলট, বালিকা সিনিয়র গ্রুপে চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও জুনিয়র গ্রুপে আলমডাঙ্গা পাইলট বালিকা উচ্চবিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। বালক-বালিকা কাবাডি ও দাবা খেলা পরিচালনায় নেতৃত্ব দেন ইসলাম রকিব।


কমেন্ট বক্স
notebook

মুজিবনগর আইডিয়াল মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত