বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ভাইয়ের মৃত্যুর খবরে মারা গেলেন বোনও

  • আপলোড তারিখঃ ১২-০৯-২০২২ ইং
ভাইয়ের মৃত্যুর খবরে মারা গেলেন বোনও
ঝিনাইদহ অফিস: ভাইয়ের মৃত্যু খবর শুনে বোনও ঢলে পড়লেন মৃত্যুর কোলে। এ এক হৃদয় বিদারক ঘটনা। দুই পরিবারে এখন শোকের ছায়া। কোনোভাবেই থামছে না কান্নার রোল। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভালাইপুর গ্রামে। গ্রামবাসী জানায়, গত শনিবার রাত সাড়ে আটটার দিকে ভাইয়ের মৃত্যুর খবর পান মহেশপুর উপজেলার ভালাইপুর গ্রামের শামছুল ইসলামের স্ত্রী রশিদা খাতুন। তাঁর ভাই যশোরের চৌগাছা উপজেলার চাঁনপাড়া গ্রামের ফসিয়ার রহমান হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। খবরটি মুঠোফোনে শোনামাত্রই রশিদা খাতুন জ্ঞান হারিয়ে ফেলেন। দ্রুত তাঁকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। গতকাল রোববার বেলা ১১টার দিকে ভাই ফসিয়ার রহমানের দাফন সম্পন্ন হয় নিজ গ্রামে। অন্যদিকে ভাইয়ের দাফনের তিন ঘণ্টা পর বোন রশিদার দাফন হয় মহেশপুর উপজেলার ভালাইপুর গ্রামের পারিবারিক গোরস্থানে। কয়েক ঘণ্টার ব্যবধানে ভাই ও বোনের মৃত্যুতে দুই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। খবরটির সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় এসবিকে ইউনিয়ন পরিষদের মেম্বার বাবলুর রহমান।


কমেন্ট বক্স
notebook

মুজিবনগর আইডিয়াল মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত